
আটলান্টিক সিটিতে অমর একুশে পালিত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে ‘সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন’ করা হয়।
‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক বাংলাদেশ কমিউনিটি সেন্টারের অস্থায়ী শহীদ মিনারের বেদিতে আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় ‘মহান একুশ’ শীর্ষক আলোচনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিএএসজের পক্ষে শাহরিয়ার আহমদ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের পক্ষে আব্দুর রফিক ও মাসুদ চৌধুরী, নিউ জার্সি স্টেট (দক্ষিণ) বিএনপির পক্ষে মো. রহমান বাবুল, সাখাওয়াত হোসেন , জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষে সফিকুল ইসলাম, নোয়াখালি সমিতির পক্ষে মো. সাইফুল ইসলাম সেলিম ও মো. সিরাজুল হক, জাসাস (নিউ জার্সি)র পক্ষে মামুনুল হক মামুন, সাংবাদিক ফোরামের পক্ষে আবু নসর, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশনের পক্ষে মনিরুজামান মনির, লায়ন্স ক্লাবের পক্ষে কনক রাউথ ও পিন্টু রয়, লোকাল ৫৪-এর পক্ষে সৈয়দ শহীদ , ব্যবসায়ী সংগঠনের পক্ষে তোলন হক, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাঈদ এহসান ও বীর মুক্তিযোদধা আবদুল হালিম খান, কুমিল্লা এসোসিয়েশনের পক্ষে গিয়াসউদদীন পাঠান ও বেলাল হোসেন, গ্রেটার চট্টগ্রাম ইউনিয়নের পক্ষে আব্দুর রহিম, রিপাবলিকান এলায়েন্স অব নিউ জার্সির পক্ষে ফারুক তালুকদার ও রওশন উদ্দীন, নরসিংদী এসোসিয়েশনের পক্ষে ইমরুল হোসাইন, সন্দীপ পিকনিক কমিটির পক্ষে জাকিরুল ইসলাম খোকা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুম বাউল।



