প্রবাস

সাংবাদিক এস এম সোলায়মান স্টেট এসেম্বলি ডিষ্ট্রিক্ট এডভাইজার হলেন

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর অ্যাডভাইজার নির্বাচিত হয়েছে সাংবাদিক এস এম সোলায়মান।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এর আগে তিনি একই অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের কমিউনিটি লিয়াজোর দায়িত্ব পালন করছিলেন।

২১ ফেব্রুয়ারি বুধবার কুইন্সের ম্যাসপাথ টাউন হলে অ্যাডভাইজার বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ২০২৩ থেকে আগামি ২০২৫ পর্যন্ত অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর বাজেট ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। অ্যাডভাইজারি সভায় নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির মূলধারার নেতৃবৃন্দ অংশ নেন। সভা সঞ্চালনা করেন স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০’র ডিরেক্টর অব কমিউনিটি অ্যাফেয়ার্স মিস ডলমা লামা। এই ডিস্ট্রিক্টের কমিউনিটির ব্যবসায়ী এবং অভিবাসীদের কল্যাণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অ্যাডভাইজরি বোর্ড মেম্বাররা। এসময় অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা নব নিযুক্ত অ্যাডভাইজার বোর্ড মেম্বারদের হাতে বাজেট ও কর্ম পরিকল্পনা ডাটা বুক তুলে দেন।

বিশেষ করে কুইন্সে বসবাসরত অভিবাসিদের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ বাংলাদেশি কমিউনিটি। তিনি বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করার অঙ্গীকার করেন অ্যাসেম্বলিম্যান রাগা।

নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর অধীনে স্টোরিয়া, উডসাইড, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট, ম্যাসপ্যাথ এলাকায় স্মল বিজনেস ও হাউজ ওনারদের সার্বিক সহায়তার আশ্বাস দেন অ্যাসেম্বলিম্যান রাগা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension