প্রবাস

ঢাকায় সিঙ্গাপুর প্রবাসীদের লেখা বইয়ের পাঠ উম্মোচন ও প্রবাসী কবিকে সংবর্ধনা এবং আমেরিকা,লন্ডন প্রবাসী কবির জন্মদিন উজ্জাপন

সিঙ্গাপুর প্রতিনিধি: জাহাঙ্গীর বাবু সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন বাংলাদেশ কবি পরিষদের উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসী শ্রমজীবীদের লেখা, সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা বাংলার কন্ঠ ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির কেয়ার ডিপার্টমেন্টের  যৌথ উদ্যোগে বাংলা ও ইংরেজী ভাষায় প্রকাশিত
 বই,  chasing dreams in the dream city,stories of migrant labour
“স্বপ্নের স্বপ্নের সন্ধানে”র
পাঠ উন্মোচন,প্রবাসী কবি ফয়জুর রহমান,কবি জলশ্রী বানী ডিয়ায এর জন্মদিন উদযাপন ও সিঙ্গাপুর প্রবাসী কবি জাহাঙ্গীর বাবুর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চতুর্থ তলায়।
২৭জুলাই ২০১৮ইং,শুক্রবার, বৃষ্টি স্নাত
বিকাল সাড়ে চারটায় মিজানুর রহমানের উপস্থাপনায়,মারজান তাবাসসু মীমের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতি ছিলেন, বাংলাদেশ কবি পরিষদের সিনিয়র সহ সভাপতি মাহবুবা লাকী।
সন্মানিত অতিথি ছিলেন,বহুমাত্রিক লেখক মাজহারুল ইসলাম,গীতিকার ফরাজী,ছাড়াকার আসলাম সানী,বাংলা একাডেমীর উপপরিচালক ডঃশাহাদাৎ নিপু, সাংবাদিক, ছড়াকার আতিক হেলাল,মাজহারুল,বিশিষ্ট ব্যাবসায়ী ফকরুল হাসান,ওয়ায়েসুর রহমান,নয়াদিগন্ত প্রতিনিধি সরকার হামিদ,লাবনী মজুমদার শিশু ও নারী উন্নয়ন সংস্থা,ফারুক হোসেন,অবঃপ্রাপ্ত এডিশনাল ডি আই জি,এ বি এম সোহেল রশিদ,বিশিষ্ট অভিনেতা, সাংবাদিক অনুশীলন সাহিত্য পরিষদ সভাপতি এ বি এম সোহেল রশিদ ও কবি এন জামান।
কবিতা পাঠ,গান,পরিচিতি বই আলোচনায় পুরো অনুষ্ঠান ছিলো প্রানবন্ত। উপস্থিত কবি, আবৃতিকার গন ধারাবাহিক ভাবে কবিতা আবৃতি করেন,যার মাঝে শিশু আবৃতিকার নুসরাত তাবাসসুম মৌ এর আবৃতি নজর কাড়ে উপ্সথিত দর্শক ও অতিথিদের।
সংগীত পরিবেশন   করেন খ্যাপা পাগলা ও উদিয়মান শিলী,সুরকার মাসুদ অপু।
জাহাঙ্গীর বাবুকে ফুলের সংবর্ধনা জানান বাকপ নেতৃবৃন্দ,জাহাঙ্গীর বাবু তুলে ধরেন সিঙ্গাপুরে বাংলা সাহিত্য বিকাশে বাংলার কন্ঠের ভুমিকা,২০০৬ থেকে ২০১৮ অবধি
দীর্ঘ চড়াই উৎরাই পদযাত্রা।সেই সাথে পাঠ উম্মোচিত বই থেকে বাংলার কন্ঠ পত্রিকা সম্পাদক এ কে এম মোহসিনের লেখা মুখবন্ধটিও পড়ে শোনান।  সেই সাথে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভারসিটির কেয়ার ফ্যাকাল্টি কাছে সিঙ্গাপুর প্রবাসী এবং বাংলার কন্ঠের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাকপের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  মুস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহর খান সর্বপরি আয়োজক সিনিয়র সভাপতি
মাহবুবা লাকীর কাছে সিঙ্গাপুর প্রবাসীদের লেখা বইয়ের পাঠ উম্মোচনের এবং সংবর্ধনা প্রদান,জন্মদিন পালনে প্রবাসীদের সন্মান প্রদর্শনের এই উদ্যোগকে স্বাগত জানান।
অতিথিরা সিঙ্গাপুর প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের লড়াইয়ের কাব্য কথন প্রতিভার, কষ্ট কথার প্রসংসা করেন।
বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত ছড়াকার আসলাম সানী শ্রমজীবী প্রবাসীদের শ্রমিক না বলে স্বাপ্নিক বলার আহবান জানান।
আমেরিকা প্রবাসী কবি জলশ্রী বানী ডিয়ায ও  লন্ডন প্রবাসী কবি ফয়জুর রহমানের জন্মদিনের কেক কাটেন অতিথি ও উপস্থিত সকলে।কবিদের জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন সবাই।
সভাপতি মাহবুবা লাকীর সমাপনী বকতব্য এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension