প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ইফতার মাহফিল

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়।

রবিবার (২৪ মার্চ) আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের পরিচালিত আটলান্টিক এভিনিউয়ের মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন । মোঃ রুহুল আমিন খান পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল। এছাড়া বক্তব্য রাখেন মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী।

ইফতার মাহফিলে নিউ জারসি রাজ্যের এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, সিটির মেয়র মার্টি স্মল, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাটিক দল থেকে কংগ্রেসম্যান পদ প্রত্যাশী টিম আলেকজানডার ও শোবোট হোটেলের স্বত্বাধিকারী বার্ট ব্লাটস্টেইন সস্ত্রীক অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension