বাংলাদেশ

বিএনপির আন্দোলনও প্রত্যাখ্যান করবে জনগণ : আ’লীগ

রূপসী বাংলা ডেস্ক:নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ নির্বাচনে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল তাদের (বিএনপি) বিক্ষোভ, এই বিক্ষোভে তাদের কর্মীরাও নামেন কিনা, আমি জানি না। কারণ কর্মীরা তো তাদের যার যার এলাকায় দেখেছে, কীভাবে নির্বাচন হয়েছে। তাদের এই আন্দোলনের ডাক জনগণ নির্বাচনে যেমন তাদের প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের আন্দোলনকেও প্রত্যাখ্যান করবে।

কাদের বলেন, এখন তারা সিলেটেরটাও পুনর্র্নিবাচন দাবি করুক? দুটো কেন দাবি করছেন? এখন আর তারা প্রত্যাখ্যানের কথাও বলেন না, পুনর্র্নিবাচনের কথাও বলেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension