আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

আফগানিস্তানের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন। এছাড়া সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। গতকাল শুক্রবার (১০ মে) এ দুর্যোগের মুখোমুখি হয় দেশটি। খবর আনাদোলু।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় আফগানিস্তানের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত দুটি প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উত্তর বাঘলান প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সরকারি দপ্তরের প্রধান হেদায়তুল্লাহ হামদর্দ বলেন, ‘বন্যায় এ পর্যন্ত বুরকা, নাহরিন ও মধ্য বাঘলান জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে।’

উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ দপ্তরের প্রধান মোহাম্মদ আকরাম আকবরী বলেছেন, ‘তাসকান, ইয়াওয়ান ও তাগাব জেলায় বন্যা আঘাত হেনেছে। এতে প্রদেশের বাসিন্দারা উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।’

তাসকান জেলা থেকে বাদাখশানের সড়ক যোগাযোগ বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension