আন্তর্জাতিক

ফ্লাইটে নগ্ন হয়ে দৌড়, গন্তব্যে না গিয়ে ফিরে গেল বিমান

মাঝ আকাশে বিমানের মাঝে নগ্ন হয়ে দৌড় ও ক্রুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে মেলবোর্ন শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের এক ফ্লাইটে সোমবার এ ঘটনা ঘটে।

এদিন ফ্লাইটটির যাত্রীরা এক নগ্ন ব্যক্তিকে বিমানের করিডরে দৌড়াতে দেখে। এ সময় ব্যক্তিটি একজন ক্রুকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন।

শেষে ফ্লাইটটি গন্তব্যের দিকে না গিয়ে আবার পার্থে ফিরে যায়।

এয়ারলাইনসের মুখপাত্র পরে এক বিবৃতিতে জানান, বিঘ্ন সৃষ্টিকারী এক যাত্রীর কারণে ভিএ৬৯৬ ফ্লাইটটি যাত্রা শেষ না করেই পার্থে ফিরে যায়। ওই যাত্রীকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের মতে, ফ্লাইটটি সাড়ে তিন ঘণ্টার যাত্রা শুরুর পর প্রায় দেড় ঘণ্টার মধ্যে আবার পার্থে ফিরে যায়।

ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, চলন্ত বিমানে নগ্ন হয়ে দৌড়ানো এবং ক্রুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তারা এক ব্যক্তিকে প্রেপ্তার করেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, গ্রেপ্তারকৃত যাত্রীকে কখন বিচারের মুখোমুখি করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে সম্ভবত আগামী মাসে তাকে আদালতে হাজির করা হবে।

এয়ারলাইনসের মুখপাত্র এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension