
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদসভা
রূপসী বাংলা ডেস্ক:আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা হওয়ায় প্যারিসের গার্দো নর্দে সম্প্রতি এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি ও ইউরোভিশন বিডিডটকমের সম্পাদক এমএ মান্নান আজাদ।
এতে বক্তব্য রাখেন হিউমেন রাইটস মিশনের সভাপতি ড. আব্দুল মালেক ফরাজী, বাগপার সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল-মামুন, পরিবেশবিদ ড. কামরুল হাসান, জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের সভানেত্রী শামীমা আক্তার রুবি, প্যারিস প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসাইন সুহেল, সহসভাপতি শামসুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্টিয়ায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা মাহমুদুর রহমানকে কোর্টরুমে অবরুদ্ধ করে রাখেন এবং পরে শারীরিক নির্যাতন করেন।
এ সময় তারা রাষ্ট্র প্রদত্ত আইনি দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য অবিলম্বে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার ও শাস্তির সম্মুখীন করার জোর দাবি জানান।



