খেলা

ভালো করে তামিল শিখবেন ধোনি

রূপসী বাংলা ডেস্ক:বয়স ৩৬ স্পর্শ করেছে৷ পাক ধরেছে দাড়িতেও৷ সদ্য সমাপ্ত ইংল্যান্ডে ‘মেন ইন ব্লু’র ওয়ান ডে সিরিজে ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির পারফরম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে৷ তাঁকে বুড়ো বলে অবসর নেওয়ারও পরামর্শ দিয়েছে অনেকে৷ কিন্তু এসবে কী এসে যায়! ‘মিস্টার কুল’ কবে কাওকে পরোয়া করে নিজের জীবন পাল্টেছেন৷ বরং ধোনির কঠিন পরিশ্রম এবং জেদের কাছে বারবার হার মানতে হয়েছে সমালোচকদের৷

ইংল্যান্ড থেকে দেশে ফিরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তামিলনাড়ুতে অনুষ্ঠিত হওয়া টিএনপিএল(তামিলনাড়ু প্রিমিয়র লিগ) এর ম্যাচ দেখতে মাঠে উপস্থিত চেন্নাইয়ের থালা ফ্যানদের প্রমিস করেন আগামী মরশুমের আইপিএলের আগে তামিল ভাষার উন্নতি করবেন৷

তিরুনেভেল্লি ইন্ডিয়ান সিমেন্চ কোম্পানি গ্রাউন্ডে মাদুরাই প্যান্থার বনাম কোভাই কিং ম্যাচ চলাকালীন গ্যাারিতে হঠাৎ উপস্থিত হল ধোনি৷ এই মরশুমের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলকে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন করানো ধোনি ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময় মাঠে উপস্থিত হয়ে ফ্যানদের উদেশ্যে বলেন, ‘ আমি কিসের টানে টিএমপিএল-এর ম্যাচ দেখতে এসেছি, ক্রিকেট ছাড়াও অবশ্যই এর পেছনে আরও একটি কারণ রয়েছে৷ আমি তামিল বলা শুরু করতে চাই৷ প্রতিবছর আইপিএল চলাকালীন আমি কিছুটা করে তামিল শিখি৷ কিন্তু আইপিএল শেষ হলেই আমার তামিল ভাষাতে ঘাটতি পড়ে৷ আগামী আইপিএল শুরু হওয়ার আগে আমি কিছুটা হলেও তামিল শিখেই ছাড়ব৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension