আন্তর্জাতিক

ফিল্মে নয়, বাস্তবে সৌদিতে নির্মান হচ্ছে রোবোটিক শহর

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে প্রায় ৫ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরী করা হচ্ছে রোবোটিক শহর। জানা গেছে দেশটির উত্তর-পশ্চিমের শহর নিওমকে এভাবেই গড়ে তোলা হচ্ছে। এই শহরে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই হবে বেশি। খবর: দ্য ব্লুমবার্গ

সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই শহরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, সরকারি এই প্রকল্পে সৌদি বাদশাহর পূর্ণ সমর্থন রয়েছে। সম্প্রতি এই শহরে সৌদির শীর্ষ অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এইদিকে যুবরাজ সালমানের দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটা হবে একটি স্বপ্নের শহর।

সৌদি যুবরাজ জানিয়েছেন, আজকের সৌদি আরবে যে জীবনযাত্রা নেই তার আধুনিক সংস্করণ হবে ওই নগরীটিতে। এটা হবে সভ্যতার জন্য একটি মাইলফলক।

তিনি আরও বলেন, নিওম শহরটিতে ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তাসহ প্রতিটি জিনিসের সংযোগ থাকবে।লোহিত সাগরের ওপর দিয়ে নির্মান করা হবে সেতু যা মিসরের সঙ্গে শহরটির সংযোগ স্থাপন করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension