ভারত

চীন সীমান্তে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত

ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী এলাকায় ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে ঘটেছে।

স্থানীয় সময় শনিবার ভোররাতে একটি নদী পারাপারের অনুশীলনের সময় সৈন্যদের ট্যাংক দুর্ঘটনার কবলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সরকারী এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, শনিবার ভোর ৩টার দিকে ভারতীয় সেনারা নিয়মিত অনুশীলন করছিলেন। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে বোধি নদী পার হওয়ার সময় হঠাৎ করে এটির পানির স্তর বাড়তে থাকে। এ সময় পানিতে তাদের একটি ট্যাংক তলিয়ে যায়। এ সময় ট্যাংকে থাকা সৈন্যরাও নদীতে তলিয়ে যায়।

খুব দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension