যুক্তরাষ্ট্র

জাপানের ধানক্ষেতে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণ

জাপানের টোকিওর দক্ষিণ-পশ্চিমের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) জাপানি জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এনএইচকে জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী কানাগাওয়া অঞ্চলে শনিবার বেলা ১১টার আগে এই ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে ১২ ক্রু সদস্য ছিলেন। তাদের সবাই নিরাপদে আছেন।

তবে হেলিকপ্টারেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন নৌবাহিনীর চিহ্ন সম্মিলিত এই হেলিকপ্টারটি ঘটনার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পরে আবার আকাশে উড্ডয়ন করে।

এই ঘটনার কারণ হিসেবে ইঞ্জিনের ত্রুটিকে দায়ী করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এর বাইরে আর কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে এনএইচকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension