প্রধান খবরভারত

প্রয়াত করুনানিধি

রূপসী বাংলা ডেস্ক:প্রয়াত করুনানিধি। আজ মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২৮ জুলাই থেকে হাসপাতালে ভর্তি  করুণানিধি। তারপর থেকেই সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে হাসপাতালের সামনে। নিরাপত্তার স্বার্থে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। করুণানিধিকে বাঁচানোর জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাঁরা। কেউ বলছেন, ”এঝান্দু ভা থালাইভা’ অর্থাৎ ‘আমাদের নেতাকে জাগাও।’ আবার কেউ বলছেন, ‘ভা ভা গোপালাপুরম পোলাম ভা’ অর্থাৎ ‘ফিরে চলুন গোপালাপুরমে।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির বাসস্থান এই গোপালাপুরমে।

মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি হন করুণানিধি৷ ৷ এছাড়া ফুসফুসে সমস্যা ধরা পড়ে৷ করুণানিধির হাসপাতালে ভরতি হওয়ার খবর চাউর হতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

কিন্তু সোমবারেই পের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ দুশ্চিন্তায় ঘনিষ্ঠজন থেকে ভক্তরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension