ভারত

আমার স্ত্রী’কে কেন মেল পাঠান প্রধানমন্ত্রী: ডেরেক

রূপসী বাংলা ডেস্ক:তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন আবার অভিযোগ আনলেন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অভাব নিয়ে। মানুষ ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যক্তিগত তথ্যও এখন আর সুরক্ষিত নয়। ডেরেক ও’ব্রায়েন এদিন বলেন মানুষের সুরক্ষার খাতিরেই তৃণমূল কংগ্রেস লড়াই করছে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একের পর এক যে সমস্ত ঘটনা ঘটছে তাতে মানুষের এই ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন উঠছে বার বার। ‘জিরো আওয়ার’ প্রসঙ্গে তিনি বলেন, তথ্যের সুরক্ষা ও গোপনীয়তার জন্য জিরো আওয়ারের প্রয়োজন।

ভুয়ো নম্বর UIDAI ইস্যুতে তিনি বলেন, হঠাতই হাজার হাজার মানুষের মোবাইল স্ক্রিনে ভেসে উঠল অজানা এক নম্বর। তাও আবার আগে থেকে UIDAI নামে সেভ করা। এটা এক কথায় মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে ছিনিমিনি খেলা। পরে গুগল এই ঘটনার ব্যাখ্যা দিলেও সেটাই একমাত্র সমাধান নয়। এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে। তিনি আরও বলেন, ‘আমাদের তথ্য সুরক্ষিত নয় যা খুবই ভয়ঙ্কর’। আইআরসিটিসি-র প্রায় ১ কোটি ডেটাবেস। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটি ব্যবহার করেন কিন্তু যা আদৌ সুরক্ষিত নয়।

এদিন ডেরেক বলেন, ‘আমার স্ত্রী আমেরিকায় থাকেন অথচ তিনি এদেশের প্রধানমন্ত্রীর মেল পান। এটা কীভাবে সম্ভব ? আমার স্ত্রীর মেল অ্যাড্রেস তারা কোথা থেকে পেলেন?’

এর আগে সরকার একটি সোশ্যাল মিডিয়া হাব তৈরি করার পরিকল্পনা করেছিল সেবারও তৃনমূল কংগ্রেস প্রতিবাদ করেছিল। তৃনমূল বিধায়ক মহুয়া মৈত্র একজন সাধারন নাগরিক হিসেবে কোর্টে যান। এবং তিনি জয়ী হয়েছিলেন। আধার সংক্রান্ত সমস্ত সমালোচনার অবসান ঘটাতে কেন্দ্রীয় সরকার এই হাব তৈরির পরিকল্পনা করেছিল।

এই তথ্যের গোপনীয়তার অভাব যে শুধুমাত্র এলিট শ্রেণীকেই সমস্যায় ফেলেছে এমন নয়, সমস্যায় পড়ছেন দরিদ্র থেকে বয়স্ক মানুষ সকলেই। কিছুদিন আগেই ফার্ম লোনের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, ‘লোনের জন্য আধার কার্ড নিয়ে আসুন’। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়।

তাদের দল তৃণমূল কংগ্রেস প্রযুক্তির অগ্রগতির পক্ষে। কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করতে গিয়ে মানুষের সমস্ত ব্যক্তিগত তথ্য অসুরক্ষিত হয়ে যাক তা তারা চান না। এবিষয়ে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে।

সর্বোপরি ‘গোপন কথাটি রবে না গোপনে’র বিরুদ্ধে লড়াই যে চালিয়ে যাবেন তারা এমনটাই জানালেন ডেরেক ও’ব্রায়েন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension