ভারত

ভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ

ভারতে চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের বাদলাপুর শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ চলছে। কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে বাদলাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এলো।

নার্সারির ওই দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলে ভাঙচুর চালায়। অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জনতা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও।

জানা গেছে, গত ১৬ আগস্ট মহারাষ্ট্রের একটি ইংরেজি মিডিয়াম স্কুলের টয়লেটে ওই দুই শিশুকে যৌন নির্যাতন করেন ২৩ বছর বয়সী একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর প্রতিবাদে মঙ্গলবার বাদলাপুর রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অসংখ্য মানুষ। পরে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের দিকে পাল্টা ইট-পাথর ছোড়ে উত্তেজিত জনতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension