
সাজু কবীর
ভালোবাসা রুটি তৈরির কোনও ছাঁচ নয়—
তা তোমার অজানা নয়;
পুরুষ তার নারীর জন্য রুটি তৈরি মানে
একটি হৃদয়ের ভিতর আরেকটি ধারণ করা হৃদয়কে
আরো কাছে টানা।
একটি লম্বাটে অসমান রুটিতে ফুটে ওঠে
তাজমহলের মতো শৈল্পিক কারুকাজ
শুদ্ধতম প্রেমের রসায়নে সৃষ্ট কীর্তি-কাব্য।
আসলে মৌলিক ভালোবাসাগুলো মাঝে মাঝে
কেন জানি বেঢপ আকৃতির হয়,
যেখানে হৃদয়ের জয়!



