অর্থনীতি ও বাণিজ্য

সর্বশেষ প্রযুক্তি নিয়ে ওষুধ শিল্পের প্রদর্শনী

রূপসী বাংলা ডেস্ক:ওষুধ উৎপাদনে আধুনিক প্রযুক্তির বিশাল সমাহারে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হলো ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৮’। তিন দিনের এই আয়োজনের শেষ দিন ছিল শনিবার। এই প্রদর্শনীতে ওষুধ শিল্পের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছিল দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।

এই আয়োজনে খুশি আয়োজক ও অংশগ্রহণকারী সবাই। এতে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ, আমেরিকা, জাপান, চীন, ইতালি ভারতসহ মোট ৩৫টি দেশের সাড়ে ছয়শ ওষুধ কোম্পানি অংশ নেয় এবারের এক্সপোয়। প্রতিষ্ঠানগুলো ওষুধ উৎপাদিত প্রযুক্তি, চিকিৎসাসেবার বিভিন্ন সরঞ্জাম, উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

প্রদর্শনীতে অংশ নেয়া স্বজন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক স্বজন শেখ ঢাকাটাইমসকে বলেন, ‘এবারের আয়োজন খুব ভালো হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের পরিচিতি হয়েছে।’

স্বজন শেখ বলেন, ‘ওষুধ তৈরির আগে সেটা নিয়ে গবেষণা হয়। গবেষণা ল্যাবে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো বিক্রি করি আমরা। আমাদের কাছে চাহিদা ‍দিলে সেই অনুয়ায়ী মেশিন তৈরি করে দিই। এই মেলায় এক ছাদের নিচে ওষুধ শিল্পের সব তথ্য থাকায় এই শিল্পের সঙ্গে জড়িতদের জন্য এটি একটি অনন্য সুযোগ। প্রতিষ্ঠানগুলো সবকিছু জানতে পারছে। সর্বশেষ প্রযুক্তির সমাহার দেখছে।’

দশম এশিয়া ফার্মা এক্সপো-২০১৮ আয়োজক বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। আর সহায়তায় ছিল জিপিই প্রাইভেট লিমিটেড।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. ফেরদৌস উদ্দিন খান ঢাকাটাইমসকে বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সব ওষুধ কোম্পানি বিশ্বমানের হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। এজন্য সরকারও আমাদের বিভিন্ন সহযোগিতা করছে। এই শিল্পের উন্নয়নে সরকারের আরও সহায়তা প্রয়োজন। এই শিল্পের জন্য ভর্তুকি ও ট্যাক্স সুবিধা দেয়া জরুরি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension