আন্তর্জাতিক

রহস্যময় কালো বলে সয়লাব সিডনির সৈকত

পূর্ব সিডনির কুগি সৈকতজুড়ে বলের আকৃতির শত শত রহস্যময় বস্তু পাওয়ায় সৈকতটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি এ ঘটনার তদন্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে। বড়, ছোট মিলিয়ে বিভিন্ন আকারের কালো বল সেখানে দেখা গেছে। কীভাবে বলগুলো সমুদ্রে এসেছে তা এখনো স্পষ্ট নয়।

রহস্যময় এবং অচেনা কালো বল সিডনির একাধিক সৈকতে ভেসে এসেছে। তবে প্রথম দেখা মিলেছে পূর্ব সিডনির কুগি সৈকতে। এবার আরো তিনটি সৈকতে এই বলের সন্ধান পাওয়া গেছে। কর্তৃপক্ষ চারটি সৈকতই জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় মেয়র ডিলান পারকার জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল থেকে রহস্যময় বলগুলো কুগি সৈকতে ভেসে আসতে শুরু করে। বলগুলো কী বা কোথা থেকে সেগুলো আসছে তার সন্ধান পায়নি সৈকত কর্তৃপক্ষ। তারা এখন এর উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।

সিটি কাউন্সিল গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নর্থ মারুবা এবং ক্লোভলি সৈকত বন্ধ করে দিয়েছে।

কুগি এবং গর্ডন্স বেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তারা মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, পরিবেশ বিভাগের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করেছেন এবং উপাদানের উৎস ও গঠন পরীক্ষা করার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, মঙ্গলবার শেষ বিকালের আলোতে বলগুলো সৈকতজুড়ে ছড়িয়ে আছে। স্থানীয় র‍্যান্ডউইক সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৈকতটি বন্ধ থাকবে।কাউন্সিল আরো জানিয়েছে, তারা অন্যান্য সৈকতগুলোও পরীক্ষা করেছে।

মেয়র ডিলান পারকার বলেছেন, এগুলো ‘আলকাতরার বল’ হতে পারে। তেল ছিটকে বা চুইয়ে সমুদ্রের পানিতে পড়তে পাড়লে এবং তা ময়লা-আবর্জনা ও পানির সংস্পর্শে এলে এ ধরনের বলের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বলগুলো যদি তেল দিয়ে তৈরি হয় তাহলে তা ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে। কর্তৃপক্ষ সৈকত পরিষ্কারের কাজ শুরু করেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সুরক্ষা পোশাক পরে সৈকত থেকে বলগুলো কুড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে সরিয়ে নেন।

সূত্র : এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension