আন্তর্জাতিকপ্রধান খবর

ইন্দোনেশিয়ায় পাহাড় থেকে বাস নীচে পড়ে নিহত ২৭

রূপসী বাংলা ডেস্ক:ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে নীচে পড়ে গিয়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো ১৮ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি মোড় ঘোরার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নীচে পড়ে যায়। এদের মধ্যে ২৭ জন নিহত হয়েছে। তাংকুবান পাহাড়ের একটি ঝর্ণা দেখতে যাচ্ছিল পর্যটক দলটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension