প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৪ জন নিহত

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের অপর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা – সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension