আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা নিয়ে আলোচনায় বসছে ইরান

প্রতিরক্ষার বিষয় নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান সফর করছেন সৌদি সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি। ইরনার প্রতিবেদন মতে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে রোববার বৈঠক করবেন সৌদি সেনাপ্রধান। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর তাদের এ বৈঠক হতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ প্রচেষ্টা আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত।

সৌদি আরব এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি সেনাপ্রধান রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিচ্ছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষার বিষয়টি নিয়ে কথা বলবেন।

এর আগে গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সউদের সঙ্গে ফোনালাপ করেছিলেন বাঘেরি।

এর আগে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ সাত বছরের সংঘাত দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension