গণমাধ্যমপ্রধান খবরবাংলাদেশ

কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না: নাহিদ ইসলাম

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা জানাতে পারে। তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension