
সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বাউলদের র্যালি
এম এস কল্লোল, ঢাকা: বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সমাজবদ্ধতাকে টিকিয়ে রাখতে এবং বহিরাগত সাংস্কৃতিক আগ্রাসনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনমত গড়ে তুলতে ও সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে আয়োজন করা হয় এই র্যালি।
রবিবার ২২শে ডিসেম্বর, সকাল ১০ ঘটিকায়, জাতীয় প্রেসক্লাব চতুরে এক প্রতিবাদ র্যালি করে ‘লালন চর্চা কেন্দ্র’। র্যালিটি লালন চর্চা কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান শাহবাগ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে হাজির হন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, সমাজসেবক, শিক্ষাবিদ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।
আমাদের সাংস্কৃতি-ই আমাদের পরিচয়, এই প্রতিপাদ্য নিয়ে দেশের সকল সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী এবং সংগঠনসমূহকে এই র্যালিতে যোগদান ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসবার আহবান জানানো হয়। শেষে লালনের যুগ শ্রেষ্ঠ গানে গানে কিছু সময় মাতিয়ে তোলেন প্রেসক্লাব চত্বর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন প্রেমিক ও সংস্কৃতিকর্মী লালন গুরু পাগলা বাবলু, সমীর বাউল, ওয়েষ্টার্ন মিলন, ওয়াসিম পাগলা, কামাল আহমেদ, কৃষক কামাল, আজম সোহেল, আজহারী মিলন, অভিনেতা বাপ্পী খাঁন প্রমূখ।


