
ফেরদৌস জামান খোকন
নতুন বছর নতুন করে
নতুন পাঠ্য যাবে পড়ে
চব্বিশ সালটা ভুলে,
নতুন সাথী পাবে সবে
পুরান স্মৃতি ভুলে রবে
আনন্দে মন দুলে।
ইস্কুলে যায় সবাই মিলে
থাকবে পাশে একটা দিলে
রাখবে নাকো দ্বন্দ্ব,
ছাত্র-ছাত্রীর মনের আশা
মিথ্যে নহে সেটা খাসা
নতুন ফুলের গন্ধ।
নতুন বইটি নিয়ে হাতে
মন খুশিতে সবাই মাতে
নতুন ক্লাসে উঠে,
ইস্কুল ছুটি হলে তারা
হয়ে যায় যে পাগলপারা
রবি মামা টুটে।
ইস্কুল থেকে বাড়ি ফিরে
মা’কে তারা ধরে ঘিরে
যাবে নানার বাড়ি,
মা’য়ে বলে পড় তবে
নানার বাড়ি যাওয়া হবে
তা না হলে আড়ি।



