আন্তর্জাতিক

পাকিস্তানি বিমানবালা গ্রেফতার

লাগেজে ভরে দামি মোবাইল চোরাচালানের অভিযোগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। লাহোর বিমানবন্দর তাকে আট করা হয়। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, আবুধাবি থেকে বিমানে আসার পর তার লাগেজে বেশ কয়েকটি মোবাইল পাওয়া গেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

শুল্ক দফতর সূত্রে জানা গেছে, পিকে ২৬৪ নম্বর ফ্লাইটে মোবাইলগুলো নিয়ে এসেছেন ওই বিমানবালা। লাহোর বিমানবন্দরে নামার পর তার লাগেজ চেক করে সেগুলো উদ্ধার করা হয়েছে।

শুল্ক কর্মকর্তারা আরও জানিয়েছেন, মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে ওই বিমানবালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মোবাইল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার পর দুই দিন আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) দুই ক্রুকে বরখাস্ত করে। তদন্তে মোবাইল চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর মোহাম্মদ মুমতাজ ও আসিফা নাজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পিআইএ’র মুখপাত্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension