
প্রবাস
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা’র শীতবস্ত্র ও খাদ্য বিতরণ
দুঃস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সদরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় শতাধিক দুঃস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য তুলে দেন সিলেট সফররত সংগঠনের সভাপতি আর. সি টিটো, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, সাবেক নির্বাচন কমিশনার দুলাল মিয়া (এনাম) সহ সিলেট সদরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।
এধরনের কর্মসূচি ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি আর. সি টিটো ও সাধারণ সম্পাদক রাজিব খান।



