
জুয়ার জেরে জেরবার অ্যাপেলের কড়া পদক্ষেপ চিনে
রূপসী বাংলা ডেস্ক: চিনে প্রায় ২৫,০০০ গ্যাম্বেলিং অ্যাপসকে অপসারণ করল অ্যাপেল৷ তথ্য জানাচ্ছে, স্টোরে অ্যাপগুলির উপস্থিতি স্থানীয় ইন্টারনেট পলিশির বিরোধীতা করছিল৷ সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিনি সংস্থাটি৷
সংবাদ মাধ্যমকে এক আইফোন নির্মাতা জানান, ‘গ্যাম্বলিং অ্যাপগুলি অবৈধ এবং চিনের অ্যাপ স্টোরে অ্যাপগুলি লিস্টিংয়ের অনুমতি দেওয়া হয়নি’৷ অ্যাপেল যোগ করে, ‘আমাদের অ্যাপ স্টোরে অবৈধ গ্যাম্বলিং অ্যাপ বন্টনের চেষ্টার জন্য বহু অ্যাপ ও ডেভালপারদের অপসারণ করা হয়েছে৷ আমরা অ্যাপ স্টোরে থাকা অবৈধ অ্যাপগুলিকে খুঁজে বের করতে এবং সেগুলিকে সর্ম্পূণভাবে বন্ধ করতে সর্তক দৃষ্টি রাখছি’৷

বেশ কিছুদিন আগেই সংস্থা ছুঁয়েছে ওয়ান-ট্রিলিয়ন ডলার মার্কের গন্ডি৷ কিন্তু, এরপরও অভিযোগ ওঠে সংস্থার বিরুদ্ধে৷ সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, অ্যাপেল স্টোর থেকে অবৈধ অ্যাপগুলিকে সরানোর বিষয়ে উদাসীন৷ চায়না সিসিটিভির একটি স্টেটমেন্ট জানাচ্ছে, ‘অ্যাপেল স্টোরে অ্যাপ অনুমোদনের বিষয়ে বেশ কিছু নিয়মনীতি তৈরি করেছে মার্কিনি সংস্থাটি৷ কিন্তু, সেই নীতিকে নিজেই মান্য করছে না সংস্থা৷ যার ফলস্বরুপ বেড়েই চলেছে ফেক লটারি অ্যাপ এবং গ্যাম্বলিং অ্যাপগুলির সংখ্যা’৷



