
টুইটারে ‘সেলফি’ পোস্ট করলেন লতা মঙ্গেশকর
রূপসী বাংলা ডেস্ক: শুনে মনে হচ্ছে তো যে এই সেলফিময় দুনিয়ায় এবার তাহলে লতা মুঙ্গেশকরও পা রাখলেন? তাহলে একটু ভুল করছেন। যদিও আশি পেরোনো এই কোকিলকণ্ঠী নেটিজেনদের ভাষায় টুইটারে বেশ অ্যাক্টিভ। তবে এদিন টুইটারে তিনি যে ছবি পোস্ট করলেন তা মোটেই আজকের নয় একেবারে ৬৮ বছর আগেকার। তার ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,১৯৫০ সালে ‘নিজের-তোলা’ ছবি।
সময় বদলেছে। তখনকার ‘নিজের-তোলা’ ছবি আজ ‘নিজস্বী’। লতা অবশ্য লিখেছেন এখন এই ছবি ‘নিজস্বী’ নামে পরিচিত। তবে ৬৮ বছরের পুরোনো ফ্লেভারটা ধরে রাখতে নিজের ছবিতে ‘সেলফ ক্লিকড’ই লিখেছেন।
এর আগে বিশ্ব ফটোগ্রাফি দিবসে তাঁর ডিএসএলআর ক্যামেরায় একটি ছবি তোলার দৃশ্য টুইটারে পোস্ট করেন তিনি।
নিজস্বী আজকের দিনে বড় কথা নয়। পারিবারিক অনুষ্ঠান হোক বা বন্ধুদের সাথে হ্যাং আউট একটা সেলফি মাস্ট। এই ধারা থেকে নবীন-প্রবীন কারোরই যে মুক্তি নেই তা আর বলার অপেক্ষা রাখে না। লতা মুঙ্গেশকরের ৬৮ বছর আগেকার নিজের তোলা ছবি পোস্ট, সেকথাই যেন প্রমাণ করে।



