
প্রধান খবরযুক্তরাষ্ট্র
জালিয়াতির দায় স্বীকার ট্রাম্পের সাবেক আইনজীবীর
রূপসী বাংলা ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রচারণাবিধি লঙ্ঘন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন (৫১)। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ম্যানহাটন ফেডারেল আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করে কোহেন বলেন, ফেডারেল অফিসের জন্য এক প্রার্থীর নির্দেশনায় তিনি কিছু তথ্য সরিয়েছেন। যা জনসম্মুখে এলে ওই প্রার্থীর ক্ষতি হতো। বিচারক উইলিয়াম এইচ. প্যায়েল ১২ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। রায়ে কোহেনের শাস্তি হতে পারে।



