
আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এক ফুড ব্যাংকের আয়োজন করা হয়।
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রমের আওতায় মাংস, তাজা শাকসবজি, ফল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির শ্রেণিপেশার মানুষ ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’।
কমিউনিটি ব্যক্তিত্ব মো. আইয়ুব, মনিরুজ্জামান মনির, মামুনুল হক মামুন, রহমান বাবুল, মো. আমিন প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।



