
আনিসুজ্জামান মুহাম্মদ
বলতে পারো নিয়ে তোমায়
ব্যস্ত কেন ভাবনারা?
বলতে পারো দেখতে তোমায়
আকুল কেন চোখেরা?
পারো না তা খুব তো জানি
পারলে কাছে আসতা
আমার মতো আমার হয়ে
আমায় ভালোবাসতা।
বলো তাইলে শুনতে তোমায়
মনটা কেন আনচান?
সঙ্গে বলো ভাবলে তোমায়
আমিটা ক্যান কম্পমান?
জানি তুমি আমার মতো
বলবা আমি কেউ না
এও জেনো তুমি ছাড়া
দিন যে আমার কাটে না।
কেউ না আমি সত্য বটে
কিন্তু তুমি প্রাণ আমার
নইলে কেন ডেকে আমায়
প্রাণটা করো ঠিক উজার!



