
প্রবাস
নরসিংদী ভৈরব এসোসিয়েশন অব নিউ জার্সির ইফতার মাহফিল
আটলান্টিক সিটিতে ‘নরসিংদী ভৈরব এসোসিয়েশন অব নিউ জার্সি’র উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।
গত ১৯ মার্চ , বুধবার আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মওলানা রুহুল আমিন খান।
সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী নরসিংদী ভৈরববাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন।



