
ওয়াশিংটন ডিসিতে ডিপার্টমেন্ট অব স্টেট এ বাংলাদেশি সাংস্কৃতিক উৎসব উদযাপন
রূপসী বাংলা ডেস্ক: আমেরিকার রাজধানি ওয়াশিংটন ডিসিতে সরকারের প্রভাবশালী সংস্থা ডিপার্টম্যান্ট অফ স্টেট এর সাউথ এশিয়ান আমেরিকান এমপ্লয়িজ এসোসিয়েশন এর নবম সাংস্কৃতিক উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশের সাংস্কৃতিক দলের প্রতিনিধিত্ব করলো ওয়াশিংটন ডিসির সুপরিচিত সংগঠন আমরা বাঙালি ফাউন্ডেশন।
গত ২৩শে আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডিপার্টমেন্ট অফ স্টেটের সদর দপ্তরের ডিপ্লোম্যাসি সেন্টারে বার্ষিক সাংস্কৃতিক সম্মেলনে প্রধান অথিতি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অফ স্টেট এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ এশিয়ান এফেয়ার্স এলিস জি ওয়েলস ।সাউথ এশিয়ার সবগুলো দেশই এতে অংশ নেয় ।
বাংলাদেশ সহ ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান তাদের সাংস্কৃতিক ঐতিহ্য মঞ্চে প্রদর্শন করে।আমরা বাঙালি ফাউন্ডেশন এর নৃত্য দল বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য মঞ্চে প্রদর্শন করে । নৃত্যে অংশ নেয় নেজা, সুস্মি, ও ফারিবা।কোরিয়োগ্রাফার আদ্রিতা ক্যাথরিন জাহাঙ্গীর ।অনুষ্ঠান শেষে প্রতিটি দলকে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেট সহ ক্রেস্ট প্রদান করা হয় ।



