প্রবাস

মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের ফাইনাল ২৫ আগস্ট

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথম মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ শনিবার ২৫ আগস্ট। প্রবাসি বাংলাদেশি আপেশাদার ক্রিকেটারদের ছয় দলের এ আয়োজনে মিশিগানের বিভিন্ন শহরের প্রবাসি পেশাজীবি প্রবাসি বাংলাদেশি আমেরিকান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ফাইনাল খেলার স্কোর ও ভিডিও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টের আয়োজনের নিয়ে মিশিগানের বাংলাদেশিদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আয়োজনের স্পন্সর করেছেন বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট চিকিৎসক ও কমিউনিটি নেতা দেবাশিষ মৃধা ও চিনু মৃধার ‘মৃধা ফাউন্ডেশন’।

রাজ্যের ট্রয় কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ফাইনালে মুখোমুখি হবে ওয়েন স্টেট টাইগার্স ও মশিগান বেঙ্গলস হিরো’স। টুর্নামেন্টে এই দুই দল ছাড়াও অংশ নেয় সাগিনাও টাইগার্স, ওকল্যান্ড গোল্ডস, মিশিগান কোবরা ও মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স। খেলার স্কোর অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টের প্রথম পর্বে রবিন লীগ পদ্ধতিতে সবাই একে অপরের মুখোমুখি হয়। ওয়েন স্টেট টাইগার্স প্রথম পর্বে মিশিগান বেঙ্গলস হিরো’স ছাড়া সকলের সাথে জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীষে থেকে কোয়ালিফাইয়ার খেলে। অন্যদিকে মিশিগান বেঙ্গলস হিরো’স প্রথম পর্বে তিন খেলায় জিতে তৃতীয় দল হিসাবে এলিমিনেটর রাউন্ডে মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স এর সাথে জয় লাভ করে কোয়ালিফায়ার খেলে।

প্রথম কোয়ালিফাইয়ার এ ওয়েন স্টেট টাইগার্স সাগিনাও টাইগার্সকে ২৩ রানে হারিয়ে ফাইলানে উঠে। অন্যদিকে দ্বিতীয় কোয়া্লিফায়ারে মিশিগান বেঙ্গলস হিরো’স ২৩ রানের ব্যাবধানেই সাগিনাও টাইগার্সকে পরাজিত করে। টুর্নামেন্টটি মিশিগানে প্রবাসীদের মাঝে প্রবল জনপ্রিয়তা পায়। উদ্বোধনি অনুষ্ঠানে মত ফাইনালেও বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় সকলে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মিশিগান বেঙ্গলস হিরো’স – সাইফ সিদ্দিকী, রসি মীর, কৌশিক আহমেদ, অনিজিত রায়, কামরুজ্জামান ফাহিম, অনুপম মন্ডল, নাফিস কোরাইশি, মনিরুজ্জামান সোহাগ, আসিফ ইকবাল, তৌহিদ চৌধুরী, সিকদার ইমাম, হাসান খান, ইয়াসের সাত্তার, হামিদ তালুকদার , মোহাম্মদ মামুন, জ্যাক পিটার রোজারিও, আসিফ রেহান। ওয়েন স্টেট টাইগার্স – মারুফ কুতুব, রাজিউর রহমান, দেবাঞ্জন দীপ, আদিব শাফী, ফাহিম আহমেদ, ইশতিয়াক আহমেদ, মাহাবুবুর রহমান, মাহিন খান, নাহিয়ান কোরাইশি, রেহান শেখ, সাদেক হোসেন, শহিদ মাহির, তাইফুর রহমান, তৌহিদ আলম, জাকির আহমেদ, মফিজ বাবু, রামিম, রাইহান আহমেদ, ইশতিয়াক আহমেদ ও নাঈম জামিল মিশু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension