
ম্যাককেইনের শেষইচ্ছেনুসারে শেষকৃত্যে থাকতে পারবেন না ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক: প্রয়াত মার্কিন সিনেটর জন ম্যাককেইনের শেষ ইচ্ছেনুসারে তার শেষকৃত্যে অংশ নিতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশকে তার শেষকৃত্যে লিখিত বার্তা দেয়ার জন্য বলা হয়েছে।
ম্যাককেইন তার পরিবারের কাছে মৃত্যুর আগে অনুরোধ করেছিলেন যাতে তার শেষকৃত্যে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো না হয়। অন্যদিকে প্রেসিডেন্সির দৌড়ে জুনিয়র বুশ এবং ওবামা দুজনেই ২০০০ এবং ২০০৮ সালে ম্যাককেইনকে পরাজিত করেছিলেন। কিন্তু তারা দু’জনেই এই প্রয়াত সিনেটরের গভীর প্রশংসা করেন। এদিকে ট্রাম্পকে শেষকৃত্যে অংশগ্রহণের আমন্ত্রণ না জানানোয় সোমবার হোয়াইট হাউসের পতাকা পূর্ণ উত্তোলন করতে দেখা যায়। খোনে ইউএস ক্যাপিটালসহ অন্যান্য স্থানে পতাকা অর্ধনমিত ছিল। ম্যাককেইনের সমাধি পর্যন্ত পতাকা অর্ধনমিত থাকার কথা রয়েছে। এছাড়া হোয়াটই হাউস ম্যাককেইনের প্রয়াণের পর একটি শোকবার্তা প্রকাশ করতে চাইলে তাতেও বাধা দেন ট্রাম্প। উপরুন্ত সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা যখন ট্রাম্পের একটি স্পষ্ট শোকাবার্তা আশা করছিলন তখন ট্রাম্পকে গল্ফ খেলায় মত্ত থাকতে দেখা গিয়েছে। মঙ্গলবার ম্যাককেইনের জন্ম দিনে তাকে আরিজোনায় নেয়া হবে। এরপর শুক্রবার ম্যাককেইনের দেহ ওয়াশিংটনে ক্যাপিটাল রোটান্ডাতে শ্রদ্ধা জানানোর জন্য আনা হবে। শনিবার ন্যাশনাল ক্যাথেড্রালে বুশ, ওবামা এবং ম্যাককেইনের পরিবারসহ অন্যান্যরা তার শেষকৃত্যে অংশ নিবেন। সোমবার মেরিল্যান্ডের মার্কিন নেভাল একাডেমিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে। এরপর তাকে তার একাডেমির সহপাঠী এবং বন্ধু এডমিরাল চুক লারসনের সমাধির পাশে সমাধিস্থ করা হবে।
সূত্র:দ্য হাফিংটন পোস্ট



