
আন্তর্জাতিকপ্রধান খবর
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরা টিভির লাইভে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে জর্ডানের আকাশ পারি দিতে দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, কয়েকডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এর সঙ্গে হাইব্রিড হামলাও শুরু করেছে দেশটি।
পক্ষান্তরে ইসরাইলও তেহরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র জেরুজালেম এবং হাফিয়া শহর থেকে দেখা গেছে। সকল নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরান পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো ইসরাইলে হামলা চালাচ্ছে তেহরান।



