
প্রবাস
নিউইয়র্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র ২০২৫–২০২৬ কমিটি গঠিত
নিউইয়র্কপ্রবাসী কিশোরগঞ্জবাসীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক (Kishoreganj District Association USA Inc.)-এর ২০২৫–২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদিত হয়েছে।
গত ২৫ মে কুইন্সে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন, আর্থিক বিবরণী ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। জাইদুল কবীর খান সারোয়ারের পরিচালনায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তারক চন্দ্র পন্ডিত। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মহিবুর রশীদ সুজন।
ছবি






