আন্তর্জাতিকপ্রধান খবর

গাজার সমর্থনে ইউরোপজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়ি-পাতিল হাতে প্রতিবাদ

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী শনিবার (৯ আগস্ট) সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন।

আনাদোলু এজেন্সি জানিএয়ছে, ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে।

8

‘গাজায় অনাহার বন্ধ করুন’-এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে।

ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরণের স্লোগান দেয়। এর মধ্যে একটি স্লোগানে তারা ব্রিটিশ সরকারের ‘গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য’ সমালোচনা করেন।

33

অপরদিকে, সুইডেনের স্টকহোমে শত শত মানুষ গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে।

বিক্ষোভকারীরা ওডেনপ্ল্যান এলাকায় জড়ো হযন। তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরে ছিলেন। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনেরও বেশি আহত হয়েছে। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ক্ষুধার্ত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১২ হাজার ৫৯০ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মৃতের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯৮ জন শিশু।

গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারের প্রতিবাদে মাদ্রিদসহ স্পেনে বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। মাদ্রিদে সমাবেশে ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ স্লোগান দেয়। অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে দুর্ভিক্ষের প্রতিবাদে কেউ কেউ হাঁড়ি-পাতিল হাতে প্রতিবাদ জানায়।

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর প্রতিবাদে জেনেভার জার্ডিন অ্যাংলাইসেও হাজার হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভ চলাকালীন জনতা ইংরেজি, ফরাসি এবং আরবিতে চিৎকার করে ইসরায়েলি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।

জেনেভার বিক্ষোভেও ফিলিস্তিনি পতাকা বহন করে বিক্ষোভকারীরা গাজার দুর্ভিক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হাঁড়ি-পাতিল বাজিয়েছেন। জনতা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সমর্থন বন্ধের দাবি জানায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension