ভারত

পুতিনকে মোদির ধন্যবাদ জানানোর দিনেই কড়া বার্তা পেল দিল্লি

যুক্তরাষ্ট্রের আলস্কায় গত শুক্রবার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের ফলাফল সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

সোমবার এক্সে দেওয়া পোস্টে এ কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির এই পোস্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মোদি লিখেছেন, পুতিন সরাসরি তাঁকে বৈঠকের ফলাফল নিয়ে ব্রিফ করেছেন।

নরেন্দ্র মোদি আরও লিখেছেন, ‘আমাকে কল করার জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হওয়া বৈঠক নিয়ে তিনি আমার সঙ্গে আলাপ করেছেন। ভারত সবসময় ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থেকেছে এবং এ বিষয়ে সব প্রচেষ্টাকে সমর্থন করেছে।’

রাশিয়ার কাছে থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করার জেরে সম্প্রতি ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শাস্তিমূলক এই শুল্কসহ ভারতের পণ্যের ওপর মোট মার্কিন শুল্ক আরোপ হবে ৫০ শতাংশ।

মোদির পুতিনকে ধন্যবাদ জানানোর দিনই হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভোরো বলেছেন, ভারতকে অবশ্যই রাশিয়ার কাছে থেকে তেল কেনা বন্ধ করতে হবে। কারণ, এই তেল কেনার অর্থ রাশিয়াকে যুদ্ধ পরিচালনায় সহায়তা করছে।

সোমবার ফিন্যান্সিয়াল টাইমসে মতামত লিখেছেন পিটার নাভোরো। সেখানে তিনি ভারতকে এই বার্তা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা লিখেছেন, ভারত রাশিয়ান তেলের জন্য বৈশ্বিক ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করছে। নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রপ্তানি পণ্যে রূপান্তর করছে। তারা মস্কোকে প্রয়োজনীয় ডলার দিচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension