
লাল সবুজের জয়গানে মুখরিত আটলান্টিক সিটি
রূপসী বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলানটিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন গত ২৯ অাগস্ট , বুধবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা ২০১৮” । মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় দ্রব্য সামগ্রির বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
“বাংলাদেশ মেলা”য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফজলুল কাদের,অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক এম গিলিয়াম , রাজ্য সিনেটর জেফ ভ্যান ড্রিউ,কয়েকজন সিটি কাউনসিলর সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ।

বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশীরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়। তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বিকেল সাড়ে ছয়টায় বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করা হয় ।এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরি শামীম,বাংলাদেশ মেলার আহবায়ক কে এম দিদারুল আলম(দুলাল),সদস্য সচিব গিয়াসউদদীন পাঠান ,নাসিরউদদীন শিকদার, রহমান বাবুল ,তানিম রহমান, শাহনূর নান্না সহ বাংলাদেশ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন কে এম দিদারুল আলম,জহিরুল ইসলাম বাবুল,আব্দুর রফিক,মোঃ গিয়াসউদদীন (পাঠান) , ফারুক হোসেন,নূরুননবী চৌধুরী শামীম,কাজী লিটন, মোঃ বখতিয়ার প্রমুখ। এছাড়া সাংবাদিক সুব্রত চৌধুরী ও নাসির হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশ মেলার বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয় ।
বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান। ‘বাংলাদেশ মেলা’র গনমাধ্যম সহযোগী ছিল ‘এনটিভি’। বাংলাদেশ মেলার মূল স্পন্সর ছিল বোর্ডওয়াক হোন্ডা । বাংলাদেশ মেলায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বাংলাদেশ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নি,ডঃ তনিমা হাদী,শাহ মাহবুব,রানু নেওয়াজ, র্যাপ সংগীত শিল্পী শিহাব জামান ও সাফায়েত সাঈদ এবং মাটি ব্যান্ড।তারা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। দর্শকরা শিল্পীদের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন। মেলার অন্যতম আকর্ষণ ছিল আমেরিকার বিখ্যাত ‘চন্দ্রা ব্যানার্জি ড্যান্স গ্রুপ’ এর নৃত্য পরিবেশনা।তাদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। রেফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে।



