আন্তর্জাতিকপ্রধান খবর

ধেয়ে আসছে টাইফুন জেবি, বাতিল ৬০০ উড়ান

রূপসী বাংলা ডেস্ক: প্রশাসনের কপালে চিন্তার ভাজ বাড়িয়ে অতি শক্তিশালী টাইফুন জেবি ধেয়ে আসছে জাপানের দিকে৷ তার জেরে ভারী বৃষ্টি, বন্যা ও ধসের সতর্কতা জারি হয়েছে জাপান জুড়ে৷ উত্তাল হয়ে উঠবে সমুদ্র৷ স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার ৬০০ উড়ান বাতিল করা হয়েছে৷ জাপানের আবহাওয়া অফিস, পূর্ব ও পশ্চিম প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ সঙ্গে ঝড়ো হাওয়ারও৷

ইতিমধ্যে জেবিকে শক্তিশালী টাইফুনের তকমা দিয়েছে জাপানের হাওয়া অফিস৷ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের দিকে এই মরশুমের ২১ তম টাইফুন আছড়ে পড়বে শিকোকু আইল্যান্ড অথবা কি পেনিনসুলাতে৷ ২৫ বছরে জাপানের বুকে আছড়ে পড়া টাইফুনের মধ্যে জেবিকে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে৷ তাই প্রশাসনের তরফে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ মঙ্গলবার সি অফ জাপান থেকে জেবি প্রবেশ করবে দেশের ভূখণ্ডে৷ বুধবার সেটি সাইক্লোনে পরিণত হবে৷ এরপর শুরু হবে জেবির তাণ্ডব৷

জেবির জেরে বাতিল করা হয়েছে ৬০০ উড়ান৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে হাইস্পিড ট্রেন ও সাব আরবান ট্রেন৷ ওসাকা-হিরোসিমা রুটের রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে ওসাকা বিশ্ববিদ্যালয় এবং স্কুল ও কলেজ৷ বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরামর্শ দিয়েছে৷ জুলাই মাসে একাধিক টাইফুন ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ২০০ মানুষের প্রাণহানি হয়৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension