আন্তর্জাতিকপ্রধান খবর

‘আবুধাবিতে খুব শিগগির ইসরায়েলের পতাকা উড়বে’

রূপসী বাংলা ডেস্ক: ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেব বলেছেন, খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসরায়েলি পতাকা উড়বে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুডু প্রতিযোগিতায় ইসরায়েলি জুডু দলকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।

ইসরায়েলি মন্ত্রী বলেন, আবুধাবিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের দল বিজয়ী হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পতাকা উড়বে এবং জাতীয় সংগীত বাজবে।

সংযুক্ত আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এর আগে আরব আমিরাত তেল আবিবে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

সূত্র: পার্স টুডে

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension