প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির দুই ঘণ্টার অনশন কর্মসূচি

রূপসী বাংলা ডেস্ক: কারাগারে বন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২ ঘণ্টার অনশনসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর দেশজুড়ে মহানগর ও জেলা পর্যায়ে একঘণ্টার মানবন্ধন এবং আগামী ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীক অনশন কর্মসূচি পালন করবে বিএনপি নেতাকর্মীরা।

রাজধানীতে মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা এবং প্রতীক অনশন হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, আজ দেশের সর্বত্র কোটি কোটি মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তিই হচ্ছে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা।

তিনি আরো জানান, ঢাকায় অনশন কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ও মহানগর নাট্যমঞ্চের অনুমতি চাওয়া হবে। যেখানে অনুমতি পাওয়া যাবে, সেখানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension