
বিপুল চন্দ্র রায়
আজি দিগন্তে শারদোৎসব, ১৪৩২-এর বাঁকে—
নতুন সাজে সেজে উঠেছে বাংলার ঘরে ঘরে।
আশ্বিনের মেঘে সোনারোদ দিকে দিকে হাসে,
জগজ্জননী মা আসিবেন ধরার বুকে।
পঞ্চমী হতে দশমী উৎসবের রেশ চলে,
নব-সাজে বঙ্গবাসী খুশির ঢেউ তোলে।
মণ্ডপে মণ্ডপে ভিড় হাসি আর কোলাহল,
আলোয় ভরা চারদিক প্রাণময় উচ্ছল।
জগজ্জননী রূপে মা পূজিত ভক্তিভরে—
সকল দুঃখ দূর করে শান্তি দেন ঘরে ঘরে।
বিজয়ার শুভেচ্ছা জানাই এই শুভলগ্নে—
সুখে থাকুক বিশ্বের জন শান্তি ফিরুক ভুবনে।



