সাহিত্যকবিতা

সাম্যের কবি

সারমিন চৌধুরী

তুমি ছিলে গগনে উদীপ্ত রবি
মনের বাগিচার সুরেলা বুলবুল,
তোমার জাদুকরী শব্দে ফুটিয়েছিলে
হৃদয় অন্তরালে অজস্র কাব্য-কবিতার ফুল!
নিখাদ মানবতা ভরা সাম্যের কবি তুমি
ঝাঁকড়া মাথার চুলে ঘেরা হাস্যজ্বল অবয়ব।
কথামালাতে কভু ছিলো নিগূঢ় প্রেমপ্রীতি!
কখনোবা চিরদুর্দম, দুর্বিনীত বিদ্রোহী স্বর-
অন্যায়ের কাছে আপস করোনি কোনোদিন
ভণ্ডামি, কুসংস্কার ও জাত-পাতের বিরুদ্ধেও
তোমার কলম ছিলো প্রতিবাদের হাতিয়ার;
অসাম্প্রদায়িক চিত্র তুলে ধরলে কবিতা-গানে
বুক উঁচিয়ে গোটা সমাজের সামনে নির্ভয়ে-
দহনে ছিলো অগ্নিবীণা চেতনার শব্দফুল,
কভু শির নত করোনি বলে তুমি চিরকালের
মহান বীর হিসেবেই অনন্য হয়ে আছো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension