
হাফিয রেদওয়ান
বিষ্টি আসে কদম হাসে পড়লে তার গায়ে
বিন্দু বিন্দু জলের ইন্দু নাচে ঝুমুর পায়ে।
রূপে বেলি আঁখি মেলি দেখছে যেনো কাকে
সুবাস ছড়ায় মনটা ভরায় দোল খেলে ঐ শাখে।
রক্ত জবা কথা কবা! দুঃখ ঘুচে যাবে
বর্ষা এলে কাটবে খেলে কাছে যখন পাবে।
দোঁলনচাঁপা স্বরটা কাঁপা ভেজা ভেজা সুরে
বিষ্টি গানে রূপের বানে রাখবে ধরে মুড়ে।
ডাকলে দেয়া ফোটে কেয়া মিষ্টি ভোরের আলো
বিষ্টি ফোঁটা অলি ছোটা পড়বে গলায় মালো।
ওরে ও জুঁই থাকিস রে তুই লজ্জাবতী হয়ে
শাখা লতা ছোটবে যথা তরতরিয়ে বয়ে।
রজনীগন্ধা সিগ্ধ সন্ধ্যা ফুরফুরে তার মেজাজ
চাঁদের মতো ছড়ায় যতো মাথায় পড়া তাজ।
থোকা চেরি নাইস ভেরি দেখতে লাগে বেশ
পাপড়ি ঝরা খাচ্ছে গড়া নেই তো রূপের শেষ।



