
বিজন বেপারী
মস্ত সাগরে অথৈ পানি
সীমাহীন দিগন্ত!
চোখ হারিয়ে যায় সাগরে
কিন্তু, পানি কোথায় একবিন্দু?
পিপাসায় কাতর বৃদ্ধ।
কাশ ফুলেরা দোল খেতে খেতে বলে-
হায়রে শুভাকাঙ্ক্ষী!
আমাকে আজ পরীক্ষা দিতে হয়
আমি কোন জাতের,
আমি কোন পক্ষের?
তোমরা বলো-
আমার কী জাত আছে, নাকি সবার?



