
সৈয়দা আসমা উল হুসনা
বসন্তের আগমনে নেচে ওঠে নবকলি
মিষ্টি পল্লী বাংলার কুল,
ছোট্ট কুটিরে সেই দুষ্ট দুলালী।
আকাশে বাতাসে ভেসে যায় দুল
মনের হরষে বকুল তলায় মালা গাঁথি
বুকে জড়িয়ে রক্তিম পলাশ ফুল।
রোজ বিহানে চিকুর চারি নেত্রে কাজ্জলী
নবগানে নব তানে সে যে নির্মল,
হরিণী চাহনী মুক্ত হাসির ঝলক
ফেরাতে পারিনা প্রকৃতির স্নিগ্ধতার পলক।
খোপায় তার চম্পা চামেলী
উড়িয়ে রিক্ত আঁচল, বনে খুঁজে কাটমালী
মল্লিকার নাচে ফাগুন হাওয়ায়
মন তার বড় চঞ্চল।
আপন মনে সবুজ বনে করে মিতালী,
খুশির জোয়ারে চোখে তার জল
হৃদয়ের বিনা তারে বাজে কেবা মধুর গীতালী।
সোনালী কণ্ঠে সোনার বরণ, পায়ে বাজে মন
উন্মনা করে নাছিয়ে তুলে কোন সে মূরুলী
মিষ্টি গাঁয়ের তন।



