
ব্যস্ততা দিয়ে গন্ডি কেটেছ?
আমি, তার চারধার ঘুরি অবিরত
তবুও মন তো!
পরিধি ডিঙিয়ে চলতে চায়
কৃষ্ণচূড়ার রঙের মতো ।
যে ছবি পরানে স্থিতু হয়…
তার নাম রেখেছি ‘শেষ বসন্ত’।
যদি সে ছবি তোমার হয়
পাগল হাওয়া দুর্বিনীত,
মন উড়িয়ে নিয়ে যায়
দিগন্তে তোর মনের কিনারায় ।



