প্রধান খবরযুক্তরাষ্ট্র

যে কোনও সময়ে পদত্যাগ করতে পারেন জিম ম্যাটিস

রূপসী বাংলা ডেস্ক: মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিসকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনটাই জোরালো আলোচনা শুরু হয়েছে আমেরিকা জুড়ে। ম্যাটিসের জায়গায় নতুন প্রতিরক্ষাসচিব হিসেবে অন্য কাউকে খোঁজা হচ্ছে। এমনটাই দাবি করে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ওয়াশিংটন পোস্ট।

জিম ম্যাটিস বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে থাকেন। সেই কারণেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। হোয়াইট হাউজের একজন সিনিয়র আধিকারিককে কোট করে সংবাদমাধ্যম বলছে, ম্যাটিসের জায়গায় যে কোনও সময়ে নয়া মন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ অনেক আধিকারিকরা ধারণা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে ম্যাটিস তার পদ থেকে সরে দাঁড়াবেন।

তবে ট্রাম্প এই খবর নাকচ করে বলেছেন, “জিম ম্যাটিস তার পদে বহাল থাকবেন। আমরা তার প্রতি খুবই খুশি; আমাদের অনেক বিজয় আছে।”

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension